,

আল-জাজিরা বন্ধে ইসরায়েলের সংসদে ভোট

news-image

অনলাইন ডেস্ক : ইসরায়েলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার কার্যক্রম বন্ধ করতে দেশটির সংসদে সর্বসম্মতভাবে ভোট দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। তবে সিদ্ধান্তটি কখন কার্যকর হতে পারে তা নির্ধারণ করা হয়নি। এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর আল-জাজিরার

ইসরায়েল কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচনা করছে। এরই মধ্যে নেসেট জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত বিদেশি সম্প্রচারকদের ইসরাইলে সাময়িকভাবে বন্ধ করার অনুমতি দিয়ে ইসরাইলের সংসদ একটি আইন পাস করার পরে মন্ত্রিসভায় এই ভোট অনুষ্ঠিত হয়।

অনুমোদিত আইন অনুযায়ী নেতানিয়াহু এবং নিরাপত্তা মন্ত্রিসভা ৪৫ দিনের জন্য ইসরায়েলে বিদেশি টিভির কার্যালয় বন্ধ করতে পারবে, যা নবায়নযোগ্য। এটি জুলাইয়ের শেষ পর্যন্ত বা গাজায় বড় সামরিক অভিযান শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আল-জাজিরাকে উস্কানিমূলক গণমাধ্যম বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরাইলে উস্কানিমূলক চ্যানেল আল-জাজিরা বন্ধ করে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট