রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সশস্ত্র বাহিনীকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনী যেকোনো দুঃসময়ে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। শান্তিরক্ষী বাহিনীতে আমাদের সশস্ত্রবাহিনী যেভাবে কাজ করে, প্রতিটি দেশই তার ভূয়সী প্রশংসা করে। সেটা আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।

রোববার ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত ‘এএফআইপি ভবন’ এবং ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সেনাবাহিনী আজ জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। পঁচাত্তরের ১৫ আগস্টের পর সেনাবাহিনীর ওপর আস্থা-বিশ্বাস হারিয়ে ফেলেছিল সাধারণ মানুষ। আমার প্রচেষ্টা ছিল সেনাবাহিনীর ওপর যেন সাধারণ মানুষের আস্থা-বিশ্বাস সৃষ্টি হয়। যেটা যেকোনো সেনাবাহিনীর জন্য একান্তভাবে জরুরি।

তিনি বলেন, ফোর্সেস গোল-২০৩০ বাস্তবায়নের মাধ্যমে আধুনিক, প্রযুক্তিজ্ঞানসম্পন্ন বাহিনী হিসেবে সশস্ত্র বাহিনীকে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। যে সেনাবাহিনীর ওপর জনগণের আস্থা-বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের