,

জিম্বাবুয়েকে হারিয়ে যা বললেন শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। সে লক্ষ্যে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নেমেছিল টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অবশ্য প্রথম ম্যাচেই বাংলাদেশকে সেভাবে পরীক্ষায় ফেলতে পারেনি জিম্বাবুয়ে। ফলে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ৮ উইকেটে বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে।

এর আগে অবশ্য টাইগারদের জয়ের ভিত গড়ে দেওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদরা দুর্দান্ত বোলিং করেছেন। চোট থেকে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে সাইফউদ্দিনের রাজকীয় ফেরাই বলা চলে। এছাড়া তাসকিনের আগুনঝরা পেস–এর পর বৃষ্টি রোমাঞ্চ ছাপিয়ে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ তামিম। সংক্ষিপ্ত ফর‌ম্যাটের আন্তর্জাতিক ম্যাচে নিজের অভিষেক রাঙিয়েছেন অর্ধশতক দিয়ে। সবমিলিয়ে সাগরিকায় এক ম্যাচে কয়েক প্রকার রঙ।

শেষ পর্যন্ত তামিম ৪৭ বলে ৬৭ রান করে ছিলেন অপরাজিত। তাকে যোগ্য সঙ্গ দেওয়া তাওহিদ হৃদয়ও ১৮ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। ২৪ বলে ২১ করেই বিদায় নেন এই টাইগার অধিনায়ক। তার আগে ওপেনিংয়ে আজও ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিটন কুমার দাস। ৩ বলে তিনি মাত্র ১ রান করে ফেরেন।

ম্যাচ জয়ের পর অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া মন্তব্যে সতীর্থদের প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। এ সময় তিনি বলেন, ‘সবাই আজ ভালো খেলেছে, বোলাররা সবাই দুর্দান্ত ছিল। যদি আমরা এই ম্যাচ থেকে শিখতে পারি তাহলে পরের ম্যাচে সেটা ভালোভাবে কাজে লাগাতে পারব।’

তানজিদের ফর্ম ধরে রাখার ব্যাপারে আশাবাদী হওয়ার পাশাপাশি হৃদয়ের ইনিংস নিয়েও সন্তুষ্ট শান্ত, ‘গত কয়েকদিন আমরা খুব কঠোর অনুশীলন করেছি এবং আমি আশা করি তানজিদ তার ফর্ম চালিয়ে যাবে। আমরা কেবল আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে পারি। তাওহিদ তার শক্তিমত্তা প্রমাণ করেছে। তানজিদ যেভাবে ইনিংস শেষ করেছে তাতে আমি খুশি।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট