,

ঘরে-বাইরে কোথাও সম্মান পান না প্রবাসীরা

news-image

পরিবারকে ভালো রাখতে ঋণ করে সৌদি আরব গিয়েছেন মনিরুল ইসলাম। যেই প্রত্যাশা নিয়ে গিয়েছিলেন, বাস্তবে তার উল্টো হয়েছে। সেখানে প্রতিটি পদে তাকে ভোগান্তিতে পড়তে হয়। বাঙালি শুনলে অন্য দেশের কর্মীরা করুণার চোখে দেখেন। সময়মতো প্রয়োজনীয় টাকা পাঠাতে না পারলে পরিবারের লোকজনও মনক্ষুণ্ন হন।

মালয়েশিয়া প্রবাসী জুয়েল বলেন, অন্য দেশের শ্রমিকের তুলনায় আমাদের পারিশ্রমিক খুবই কম। কিন্তু আমাদের ব্যয় সবচেয়ে বেশি। অনেক ক্ষেত্রে আমরা প্রতারণারও শিকার হই। কিন্তু কোনো প্রতিকার পাই না। আমাদের রেমিট্যান্স যোদ্ধা বলা হলেও মূল্যায়ন করা হয় না। জানা গেছে, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রবাসজীবন মোটেও আরামদায়ক নয়। তারা ঘরে-বাইরে কোথাও সম্মান পান না।

এমন পরিস্থিতিতে সরকার প্রবাসীদের কল্যাণ ও তাদের সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবাসী কল্যাণ শাখা প্রতিষ্ঠা করেছে। প্রবাসীরা হয়রানির শিকার হলে এ শাখার মাধ্যমে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। যে সব প্রবাসী বিদেশে মারা যান, তাদের উত্তরাধিকারীরা যাতে সহজে আর্থিক সুবিধা পান, সেজন্য প্রবাসী কল্যাণ শাখা তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন, বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের বেতনভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় কাজ করছে। শিগগির প্রবাসী কল্যাণ সেল গঠন করা হবে। দক্ষ শ্রমিক তৈরি করতে ট্রেনিং সেন্টার বাড়ানো হবে। আমরা নতুন শ্রমবাজার খুঁজে বের করতে কাজ করছি। তখন প্রবাসী শ্রমিকদের সংকট কিছুটা হলেও লাঘব হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট