,

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. ইউসুফ (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) ভোরে গুলশানের শাহজাদপুর বাঁশতলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইউসুফ শেরপুরের শ্রীবরদী থানার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে। বর্তমানে তিনি নর্দা কালাচাঁদপুর রিকশা গ্যারেজে থাকতেন।

পথচারী আমিনুল ইসলাম জানান, ভোরে শাহজাদপুর বাঁশতলার মেইন রোডে খালি রিকশা নিয়ে পারাপার হচ্ছিলেন রিকশাচালক ইউসুফ। এমন সময় রামপুরার দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় রিকশা থেকে ছিটকে গুরুতর আহত হন ইউসুফ। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ইউসুফের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না