রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।

ওই দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার সানজু স্যামসন। আছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল ও শিভাম দুবে। তবে শুভমান গিল ও রিংকু সিং মূল দল থেকে বাদ পড়েছেন। তাদের রিজার্ভ হিসেবে রাখা হয়েছে।

আইপিএলে পেস অলরাউন্ডারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক চেন্নাই সুপার কিংসের শিভাম দুবে। হার্ডিক পান্ডিয়ার সঙ্গে তাকে নেওয়া হয়েছে বিশ্বকাপ দলে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন ঋষভ পান্ত। আইপিএলে ফিরেই দুর্দান্ত ক্রিকেট খেলতে থাকা উইকেটরক্ষক বিশ্বকাপ দিয়ে দলে ফিরেছেন।

তার সঙ্গে উইকেটরক্ষক হিসেবে সানজু ডাক পাওয়ায় বাদ পড়েছেন অভিজ্ঞ কেএল রাহুল। মূলত টপ অর্ডারে জায়গা ফাঁকা না থাকায় বাদ জায়গা পাননি রাহুল। ভারতের জার্সিতে টি-২০ ফরম্যাটে দারুণ সফল হলেও ফিনিসার রিংকু সিং দলে সুযোগ পাননি।

পেস বোলিং আক্রমণে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের জায়গা নিশ্চিতই ছিল। তার সঙ্গে বাঁ-হাতি অর্শদ্বীপকে রাখা হয়েছে। আইপিএলে ভালো করা খলিল আহমেদ ও আবেশ খানকে রিজার্ভ হিসেবে দলে রাখা হয়েছে। স্পিন আক্রমণে কুলদীপ যাদব সেরা ও প্রথম পছন্দ ছিলেন। আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি আরেক লেগ স্পিনার যুববেন্দ্রকে উপেক্ষা করতে পারেনি বিসিসিআই নির্বাচকরা। আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও।

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা, হার্ডিক পান্ডিয়া, জশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, সানজু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অশ্বদ্বীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের