রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিটস্ট্রোকে একদিনে তিনজনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে তীব্র তাপপ্রবাহের ফলে হিটস্ট্রোকে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত হিটস্ট্রোকে মারা গেছেন ১০ জন।

সোমবার (২৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হিটস্ট্রোকে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন মারা গেছেন মাদারীপুর জেলায়। আরেকজন মারা গেছেন চট্টগ্রামে। তবে গত একদিনে হিটস্ট্রোকে আক্রান্ত নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি।

সবমিলিয়ে বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হিটস্ট্রোকে আক্রান্ত ৫ জন চিকিৎসাধীন আছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে, সোমবার দেশের চার জেলার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে অর্থাৎ অতিতীব্র তাপপ্রবাহ বইছে। এটিই এখন পর্যন্ত চলতি মৌসুমের সবচেয়ে তপ্ত দিন। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এর আগে এবার সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি উঠেছিল চুয়াডাঙ্গায়।

তীব্র গরমে প্রায় সারাদেশের জনজীবন বিপর্যস্ত। গত ৩১ মার্চ থেকে টানা চলছে তাপপ্রবাহ। বিশেষ করে শ্রমজীবী মানুষের দুর্ভোগের সীমা নেই। প্রচণ্ড গরমে পাওয়া যাচ্ছে হিটস্ট্রোকে মৃত্যুর খবর।

 

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের