,

নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে কঠোরভাবে দমন করা হবে: ইসি হাবিব

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। তিনি বলেন, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচন প্রভাবমুক্ত ও নিরপেক্ষ হবে। কোনো প্রার্থী বা প্রার্থীরা যে কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে। ভোটারদের ভোটদানে বাঁধা দিলে এবং সাংবাদিকদের কাজে বাঁধা দিলেই দুই থেকে সাত বছরের জেল হবে।

আজ সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলায় আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ইসি মো. আহসান হাবিব খান বলেন, ভোট কেন্দ্রে ব্যালট সকালেই যাবে। আর রাতে যাওয়ার কোন সুযোগ নেই। আগেরদিন ব্যালট ভোট কেন্দ্রে পাঠনো হবে না। তবে দূর্গম এলাকা ও চরা অঞ্চলগুলোতে ব্যালট আগের দিন যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন চায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরপেক্ষতা ও ঐকান্তিকতার সঙ্গে যার যার দায়িত্ব আইনসংগতভাবে পালন করবেন। আমাদের সবার চাওয়া- একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন উপজেলা পরিষদ নির্বাচন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট