,

সৃজিতের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা, সাপ দেখতে নায়িকাদের ঢল

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বাড়ি যেন আস্ত একটা চিড়িয়াখানা। সাপের অভয়ারণ্য তার পুরো বাড়িতে। এক এক করে পাঁচ প্রজাতির সাপ রয়েছে তার সংগ্রহে। আর তা দেখতে তার বাড়িতে ভিড় জমাচ্ছেন সুন্দরী নায়িকারা। এতে সৃজিতও বেশ খুশি। তার পাঁচ প্রজাতির সাপ নিজের হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন।

সাপে যত ভয়ই জাগুক না কেন, সেই ভয়ের মধ্যেও যে গা শিরশিরে একটা ব্যাপার রয়েছে সেটা উপভোগ করেন অনেকে। আপাতত পরিচালকের বাড়িতে পাইথন (উলুপী), হাইড্রা, মেডুসা, অনন্ত নাগ, কালনাগিনীর দেখা মিলছে।

সৃজিতের সংগ্রহ দেখতে সদ্য তার বাড়িতে গিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পোশাক পরিকল্পক সাবর্ণী দাস। তারও সাপ পোষার খুব শখ। বাড়িতে সাপ এনেও তিন সপ্তাহের বেশি রাখতে পারেননি তিনি।

তবে বিষয়টিকে নেতিবাচকভাবে ব্যাখ্যা করে সৃজিত সমালোচকরা বলছেন, তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশে নানা কাজে ব্যস্ত। গবেষণার কাজে বিদেশ পাড়ি দিতে হয় প্রায়ই। মেয়ে আইরাও মায়ের সঙ্গে থাকে। ফলে, শূন্যতা ভরাতেই হয়তো এই আয়োজন। অন্যদিকে সাপের কল্যাণে বাড়িতে নায়িকাদের ঢলও দেখা যাচ্ছে ভালোই।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট