,

পাকিস্তানের সিনেমা হলে মুক্তি পেলো ‘মোনা : জ্বীন-২’

news-image

বিনোদন ডেস্ক : দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ঈদের সিনেমা ‘মোনা : জ্বীন-২’। পাকিস্তানের লাহোর, করাচি, ইসলামাবাদসহ বিভিন্ন প্রদেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, মাল্টিপ্লেক্সসহ দেশটির ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো চলবে ছবিটির।

পাকিস্তানে ছবিটির মুক্তির ব্যাপারে ছবিটির প্রযোজক আবদুল আজিজ বলেন, এম আর নাইন সিনেমাটির আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। উনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর ব্যাপারে সহযোগিতা করেছেন। শুক্রবার (২৬ এপ্রিল) থেকে ইংরেজি সাবটাইটেলে ছবিটির প্রদর্শিত হচ্ছে সেখানে।

তিনি বলেন, গত ঈদের আগে আগে সেন্সরের জন্য ওখানে ছবিটি পাঠিয়েছিলাম। যাদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি, তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানের সেন্সর বোর্ডের সদস্যরাও ছবিটি পছন্দ করেছেন। এ কারণেই মনে হচ্ছে ছবিটি পাকিস্তানের দর্শকের পছন্দ হয়ে যেতে পারে।

প্রযোজক আব্দুল আজিজের দাবি, ছবিটির বাজেট পাকিস্তানের প্রেক্ষাগৃহে থেকেই উঠে আসতে পারে।

তিনি বলেন, এখন তো ইউরোপ, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যে আমাদের ছবি মুক্তি পাচ্ছে। পাকিস্তানেও আমাদের ছবির একটা বাজার হতে পারে। কারণ, বিশ্ববাজারকে না ধরতে পারলে এগোতে পারবে না বাংলা সিনেমা।

প্রসঙ্গত, ‘মোনা : জ্বীন-২’ ছবিটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা জামান, সেহজাদ ওমর, সাজ্জাদ হোসেন, সামিনা বাশারসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট