রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

news-image

হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানাানো হয়েছে।

সৌদি আরবের রাজকীয় আদালত এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মিত মেডিকেল চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

২০১৫ সালে সৌদি আরবের ক্ষমতায় আসেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এরপর ২০২২ সালের মে মাসে শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হয়েছিলেন। ওই সময়ে তার কোলোনোস্কপিসহ মেডিকেল পরীক্ষা করা হয়।

ওই সময়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হার্টের পেসমেকারের ব্যাটারি প্রতিস্থাপনের জন্য বাদশাহ সালমান রিয়াদের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে সৌদি বাদশাহের ২০২০ সালে গলব্লাডার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। ওই সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের