,

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে খেলবেন না ফিজ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে ৩ মে থেকে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করবে বাংলাদেশ দল। ওই সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

মুস্তাফিজ বর্তমানে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলতে ভারতে আছেন। বোর্ড প্রথমে তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। পরে একদিন ছুটি বাড়িয়ে তা ১ মে পর্যন্ত করেছে। ফিজ ১ মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে তবেই দেশে ফিরবেন।

আইপিএলের ধকল, তার ওপর ভ্রমণ ক্লান্তি সব মিলিয়ে চট্টগ্রামে অনুষ্ঠেয় প্রথম ম্যাচে তাকে খেলাবে না টিম ম্যানেজমেন্ট। পরের ম্যাচগুলো খেলার জন্য উন্মুক্ত থাকবেন মুস্তাফিজ। একাধিক ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে।

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, মুস্তাফিজ জিম্বাবুয়ের বিপক্ষে সব ম্যাচে নাও খেলতে পারে। তবে তার ওয়ার্ক ম্যানেজমেন্ট দরকার। যে কারণে আইপিএল থেকে ফিরিয়ে আনা হবে। দলের সঙ্গে রাখা হবে তাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট