,

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে সাইফউদ্দিন-আফিফ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সিরিজের ক্যাম্পে ১৭ জন ক্রিকেটারকে ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। ফেরানো হয়েছে লম্বা সময় ইনজুরিতে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিপিএল দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। এছাড়া আফিফ হোসেনকে রাখা হয়েছে প্রাথমিক দলে।

তবে আইপিএল খেলতে ভারতে থাকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে নেই। ১ মে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে দেশে ফিরে আসার কথা ফিজের। এরপর দলে যোগ দেবেন তিনি। এছাড়া অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্পে নেই।

জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে রাখা হয়েছে টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। এর আগে দু’বার দলে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এছাড়া বাঁ-হাতি অফ স্পিনার তানভীর ইসলামকে ক্যাম্পে রাখা হয়েছে। সর্বশেষ সিরিজে ইনজুরিতে পড়া সৌম্য সরকারও আছেন। তবে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ক্যাম্প থেকে বাদ পড়েছেন।

বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। ৫ ও ৭ মে খেলবে পরের দুই ম্যাচ। মিরপুর স্টেডিয়ামে ১০ ও ১২ মে শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে। ওই সিরিজের জন্য বুধবার থেকে মিরপুরে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ দল। ক্যাম্পে না থাকলেও সাকিব-মুস্তাফিজদের মূল দলে থাকার জোর সম্ভাবনা রয়েছে।

জিম্বাবুয়ে সিরিজের প্রাথমিক দল: নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব, পারভেজ ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না