,

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

news-image

ঢামেক প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দর থানার ইউএনও’র বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আফজাল হোসেন (২২) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সহকর্মীরা বলছেন, তিনি নিজের শটগান দিয়ে নিজের মাথায় গুলি করেন।

সোমবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে আফজালকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মিরাজুল ইসলাম বলেন, আফজাল হোসেনসহ আমরা বেশ কয়েকজন বন্দর থানার ইউএনও’র বাসায় ডিউটি করি। আজ বিকেল ৪টার দিকে তার ডিউটি শুরু হয়। এরপর ৪টা ৪০ মিনিটের দিকে হঠাৎ একটি গুলির শব্দ পাই। আমরা দৌড়ে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় সে পড়ে আছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ইউএনও’র বাসায় ওই আনসার সদস্য ডিউটি করতেন। বিকেলের দিকে এসে নিজের শটগান দিয়ে তার নিজের মাথায় গুলি করেন বলে আমাদের জানানো হয়েছে। ঘটনা সত্য কি না বা কী কারণে এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট