,

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

news-image

আকতার হোসেন ভূইয়া,নাসিরনগর :  এসো মিলি শিকড়ের টানে এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেচ্ছাসেবীদের প্রথমবারের মত মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২২ এপ্রিল)বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ ও মাওলানা আবু আহমেদ কল্যান ট্রাস্টের আর্থিক সহযোগিতায় উপজেলায় যে সকল সেচ্ছাসেবী সংগঠন সামাজিক কাজ করেন তাদের নিয়ে এই মিলন মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া। মিলন মেলায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মনির হোসেন ভূইয়া।

মিলন মেলার উদ্যোক্তা তন্ময় আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফাহিমুল আরেফিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম,কাজী আবু আহমেদ। অনুষ্ঠানে সেচ্ছাসেবী রুবেল মল্লিক,আনোয়ার হোসেন,আশরাফুল ইসলাম দূর্জয়,মো: জীবন মিয়া,মো: ফরছু মিয়া,সাদ্দাম হোসেন,জাহাঙ্গীর মিয়া,মেহেদী হাসান,হাসিম মিয়া,মো: ইব্রাহিমসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা তাদের মতামত, কর্মপস্থা,উদ্দেশ্য,সফলতা এবং অভিজ্ঞতা তুলে ধরেন।মেলায় অংশগ্রহনকারী ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের প্রায় শতাধিক সদস্য অংশ নেন।

প্রতিটি সংগঠনের কার্যক্রম বেগমান করার লক্ষ্যে এবং একে অপরের কার্যক্রম শেয়ার ও পরিচিতি লাভের জন্য এ মিলন মেলা হয়েছে বলে আয়োজকরা জানান। এসব সংগঠনের অনেকইে অসহায়,হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো,রক্ত সংগ্রহ করে রক্তদান,যেকোন দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো,গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়ানোসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট