,

‘বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন’

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ হি ইয়াও ওয়েন‌ বলেছেন, বাংলাদেশে বড় বড় অনেকগুলো প্রকল্পের অংশীদার হতে পেরেছে চীন। বিশেষ করে পদ্মা সেতু। বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্মা সেতুতে পাশে থেকে সর্বোচ্চ সহায়তা করেছে চীন। আমরা বিশ্বাস করি এর মধ্য দিয়ে বাংলাদেশ বদলে গেছে। তাই বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী চীন।

আজ সোমবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল নিয়েও আমরা কাজ করেছি। আমাদের আরও অনেক মেগা প্রকল্প রয়েছে। অবকাঠামো খাতেও আমাদের বিনিয়োগ রয়েছে। আইসিটি হাইটেক পার্ক, শিল্প ও শিক্ষা খাতেও বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের দাবি করে এইচ হি ইয়াও ওয়েন‌ আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা তৈরি করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ করে চলেছেন। সেই কাজে চীনের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

এর আগে সোমবার সকাল ১০টার দিকে চীনা রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

এ সময় গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) উকিং মে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক, থানার ওসি খন্দকার আমিনুর রহমানসহ চীন দূতাবাসের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট