,

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি।

কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী ১ জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল এবং চাহিদার একটি নির্দিষ্ট অংশে শুধুমাত্র নতুন বিদেশি শ্রমিক নিতে পারত।

এই পদ্ধতির কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে ভোক্তা পর্যায়েও। এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় কমাতে একই সঙ্গে শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

গত বছর বেসরকারি খাতে কর্মরত শ্রমিকদের একসঙ্গে দুই চাকরি বা পার্টটাইম চাকরির সুযোগ দেয় কুয়েত সরকার। তবে দুই চাকরি করতে প্রথম ও আসল নিয়োগকর্তার অনুমতির বাধ্যবাধকতা রাখা আছে।

পার্টটাইম চাকরিতে দিনে সর্বোচ্চ চার ঘণ্টা কাজ করার সুযোগ রাখা হয়েছে। তবে নির্মাণখাতে শ্রমিক সংকট থাকায় এ খাতকে এ নিয়মের বাইরে রাখা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট