,

১৫০ বাংলাদেশিকে ফিরিয়ে ২৮৫ সেনাকে নিয়ে ফিরবে মিয়ানমারের জাহাজ : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জা‌নি‌য়ে‌ছেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্য মিয়ানমারের জাহাজে নৌপথে আগামী ২২ এপ্রিল দে‌শে ফিরবে।

গ্রিস থে‌কে দে‌শে ফি‌রে শুক্রবার (১৯ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠান শে‌ষে সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে এ তথ‌্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর ২৮৫ জন সদস্যকে মিয়ানমারের জাহাজে নৌপথে ফেরত যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আগামী ২২ এপ্রিল জাহাজযোগে তাদের ফেরত নিতে সম্মত হ‌য়ে‌ছে মিয়ানমার।

ওই জাহাজে ক‌রে মিয়ানমারে আটকেপড়া ১৫০ বাংলাদেশি দে‌শে ফিরবেন জানিয়ে হাছান মাহমুদ ব‌লেন, মিয়ানমারে আটকেপড়া ১৫০ জন বাংলাদেশিও একই জাহাজে ফেরত আসবে। তবে জাহাজের যাত্রা সমুদ্র ও মিয়ানমারের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

বিদেশিদের কাছে ধরনা দেওয়াই বিএনপির বড় রাজনৈতিক দুর্বলতা মন্তব্য ক‌রে হাছান মাহমুদ বলেন, যে কোনো কিছুতেই বিদেশিদের কাছে ধরনা দেওয়া বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দুর্বলতা। বাংলাদেশে ক্ষমতার উৎস জনগণের কাছে না গিয়ে বিদেশিদের কাছে গেলে বিদেশিরা তো বিএনপিকে কোলে করে ক্ষমতায় বসিয়ে দেবে না।

আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। ফলে বিএনপি নেতাদের বক্তব্য সার্কাসের মতো মনে হয়।

প্রসঙ্গত, সীমান্তবর্তী দেশ মিয়ানমারে বিভিন্ন সময়ে আটকা পড়েছেন অসংখ্য বাংলাদেশি। তারা দেশটির বিভিন্ন কারাগারে আটক রয়েছেন। তাদের মধ্য থেকে ১৫০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাবে মিয়ানমার সাড়া দিয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এছাড়া আরও বাংলাদেশি ফেরতের সম্ভাবনাও রয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট