,

ইসফাহানের আকাশেই তিনটি ড্রোন ধ্বংস করল ইরান

news-image

অনলাইন ডেস্ক : ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, শুক্রবার জিএমটি সময় সাড়ে ১২টার দিকে দেশটির ইসফাহানের আকাশে তিনটি ড্রোন দেখা যায়। রয়টার্স জানায়, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার পর আকাশেই সেগুলো ধ্বংস করা হয়। এগুলো ইসরায়েলি ড্রোন বলে মনে করা হচ্ছে।

এর আগে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, ইসফাহানের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ‘বিস্ফোরণ’ শোনা গেছে। ইসফাহান প্রদেশে একটি বড় বিমান ঘাঁটি, একটি বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন কমপ্লেক্স এবং বেশ কয়েকটি পারমাণবিক সাইট রয়েছে।

এদিকে ইসরায়েলের হামলার পর ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বলে যে খবর ছড়িয়েছিল তেহরান তা অস্বীকার করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি বলেছে, সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের প্রেস অফিস কিছু বিদেশি গণমাধ্যমের রিপোর্ট অস্বীকার করেছে যে কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি আইআরআইবি নির্ভরযোগ্য সূত্র উদ্ধৃত করে বলেছে, ইসফাহানের পারমাণবিক স্থাপনা ‘সম্পূর্ণ নিরাপদ’। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে ৩৫০ কিলোমিটার দূরে ইসফাহানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট