রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকার কিং মার্টিনেজই, ফেরালেন জোড়া শট

news-image

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের আন্দ্রে লুনিন ম্যানচেস্টার সিটির বিপক্ষে টাইব্রেকারে জোড়া শট ফিরিয়ে নায়ক বনে গেছেন। কিন্তু টাইব্রেকারের আসল রাজা যে এমিলিয়ানো মার্টিনেজ আবারও তা মনে করিয়ে দিলেন এই আর্জেন্টাইন।

বৃহস্পতিবার রাতে ইউরোপা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিলির মুখোমুখি হয় উনাই এমেরির অ্যাস্টন ভিলা। প্রথম লেগে ২-১ গোলে জিতেছিল তারা। দ্বিতীয় লেগে ফ্রান্স ক্লাব ২-০ গোলের লিড তুলে নিয়ে সেমিফাইনালের পথে পা বাড়ায়।

কিন্তু ৮৭ মিনিটে ম্যাট ক্যাশ গোল করে ৩-৩ গোলের সমতা করে ফেলেন। অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে দুটি শট ফেরার কাতার বিশ্বকাপ জয়ী মার্টিনেজ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দলকে জিতিয়েছিলেন তিনি। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে শট ফিরিয়ে বিশ্বকাপ জিতে টাইব্রেকারের রাজা বনে যান ডিবু মার্টিনেজ।

তিনি যে রাজাই আছেন অ্যাস্টন ভিলার হয়ে আবারও প্রমাণ করলেন। লিলির নেওয়া প্রথম শটই ফিরিয়ে দেন মার্টিনেজ। অন্য দিকে প্রথম তিন শটেই গোল করে এমেরির দল। তবে মিস করে চতুর্থটি। লিলি আবার প্রথমটি মিস করলেও পরের তিন শটে গোল করে। চার শট শেষে ম্যাচ দাঁড়ায় ৩-৩। মার্টিনেজ শেষ শটটি ফেরালে ও ডগলাস লুইস গোল করলে শেষ চারে উঠে যায় প্রিমিয়ার লিগের টেবিলে সেরা চারে থাকা দলটি।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের