,

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সফর স্থগিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। আগামী শনিবার (২০ এপ্রিল) তার ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল উইংয়ের সূত্র কোয়াত্রার সফরটি স্থগিতের কথা নিশ্চিত করেছেন।

তবে কী কারণে কোয়াত্রার সফরটি স্থগিত হলো সেটি জানা না গেলেও ধারণা করা হচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের কারণে সফরটি আপাতত হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র কোয়াত্রার সফরের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছিল। কূটনৈতিক সূত্রে জানা যায়, দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার।

আরেকটি সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতেই কোয়াত্রার ঢাকা সফর করার কথা ছিল।

ভারতের লোকসভা নির্বাচনের পর আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সম্ভাবনা রয়েছে।

এর আগে ভারতের নির্বাচনের পরে প্রধানমন্ত্রী দিল্লি সফর করবেন বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

গত ৩ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে তা নিয়ে কোনো আলোচনা ইতোমধ্যে আমাদের অফিসিয়ালভাবে হয়নি।’

ভারতের নির্বাচন কমিশনের তপশিল অনুযায়ী, ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট