রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান (৩৫) ওরফে পাগলা হাসানসহ দুইজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতু টোলকেন্দ্রের পাশে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাত্তার (৫২) নামের আরেক ব্যক্তি এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসানসহ আরও ৪ জন। ফেরার পথে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাত্তার নিহত হন। বাকি আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট হাসপাতালে পাঠানো হয়েছে।

ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাতক স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক আছে।

বাউল শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান আসমানে যাইওনারে বন্ধু, জীবন খাতাসহ বহু গান গেয়েছেন। তিনি সবার কাছে পাগল হাসান হিসেবে পরিচিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের