,

তীব্র গরমের পরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা তাপপ্রবাহের পর আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। এ সময় দমকা বাতাসও বয়ে যায়। এতে স্বস্তি মিলেছে জনজীবনে।

মঙ্গলবার দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। বিকেল সোয়া ৩টার পর রাজধানীর নেমে আসে বৃষ্টি। বৃষ্টির পরও আকাশ মেঘলা রয়েছে।

বৃষ্টির পরিমাণ বেশি না হলেও এতে রাস্তাঘাট ভিজেছে এবং তাপদাহের তীব্রতা কিছুটা কমেছে। ফলে জনমনে নেমে এসেছে স্বস্তির আবহ। তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েন। বৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। গরমে অতিষ্ঠ হয়ে ওঠা অনেককে অবশ্য ইচ্ছা করে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে। তবে কি পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর।

এর আগে সকালের পূর্বাভাসে ঢাকাসহ দেশের চারটি বিভাগে আজ দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছিল আবহাওয়া অফিস। একই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রংপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সোমবার খেপুপাড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজধানী ঢাকার তাপমাত্রাও কিছুটা বেড়েছে। ঢাকায় আজকে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গতকাল ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টার ব্যবধানে রাজধানীতে শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না