রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপিএলে এক ম্যাচে তিন সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দশম রাউন্ডে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংকের মধ্যকার ম্যাচে তিনটি সেঞ্চুরি হয়েছে। প্রথমে ব্যাট করে বড় রান করা আবাহনীর হয়ে সেঞ্চুরি করেছেন ওপেনার নাঈম শেখ ও টপ অর্ডার ব্যাটার নাজমুল শান্ত।

নাঈম শেখ খেলেন ১০৪ বলে ১০৫ রানের ইনিংস। তিনি ৬৯ রানে গেলে লেগ বিফোর আউটের জোরালো আবেদন ওঠে। কিন্তু আম্পায়ার আউট দেননি। যা নিয়ে প্রাইম ব্যাংকের তামিম-মুশফিকরা আম্পায়ারের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ ম্যাচ বন্ধও ছিল।

এছাড়া নাজমুল শান্তর ব্যাট থেকে আসে ১১৮ রানের ইনিংস। ৮৫ বল খেলে ওই রান করেন তিনি। আসরে এটি তার প্রথম সেঞ্চুরি। তাদের ব্যাটে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৪ উইকেট হারিয়ে ৩৪১ রানের বড় সংগ্রহ তোলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আবাহনী লিমিটেড।

জবাব দিতে নেমে প্রাইম ব্যাংক ২ বল থাকতে ২৮৩ রানে অলআউট হয়। ৫৮ রানের জয় তুলে নেয় আবাহনী। ১০ ম্যাচের ১০টিতেই জয় তুলে নেয় তারা। দলটির হয়ে মুশফিক ১০৫ বলে ১১১ রানের হার না মানা ইনিংস খেলেন। এছাড়া পারভেজ ইমন ৫৬ রান যোগ করেন। এই ম্যাচে তানজিম সাকিব ৪৪ রানে ৩ উইকেট তুলে নেন। হাসান মাহমুদ নেন ২ উইকেট।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের