,

মুস্তাফিজের আইপিএলে খেলার ছুটি বাড়াল বিসিবি

news-image

ক্রীড়া প্রতিবেদক: আইপিএলের চলতি আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন কেবল মুস্তাফিজুর রহমান। তবে জাতীয় দলের বাঁ-হাতি পেসারকে পুরো আসরের জন্য ছাড়পত্র দেয়নি বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের আগে তার দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা।

ঘরের মাঠে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৩ মে থেকে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। মুস্তাফিজের ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিবি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলা কাটার মাস্টার খ্যাত ফিজের ওই ছুটি বাড়িয়েছে বোর্ড।

১ মে পাঞ্জাব সুপার কিংসের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলে তবেই ফিরতে পারবেন মুস্তাফিজ। তার ছুটি বাড়ানোর বিষয়টি বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বোর্ড মাত্র একদিন তার ছুটি বাড়িয়েছে। এর আগে ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিল বাঁ-হাতি এই পেসারের।

মুস্তাফিজ চলতি আইপিএলে ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন। যৌথভাবে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার চেয়ে এক ম্যাচ বেশি খেলে জাসপ্রিত বুমরাহ ১০টি ও যুজবেন্দ্র চাহাল ১১ উইকেট নিয়েছেন। সর্বোচ্চ উইকেট নেওয়ায় শুরুতে পার্পল ক্যাপ ফিজের অধীনে ছিল। এখন তিনি ওই ক্যাপ ফেরত পাওয়ার লড়াইয়ে আছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট