,

ক্রিকেট তারকাদের ঈদ-আনন্দ

news-image

বাংলাদেশে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এবার খেলাধুলার ব্যস্ততা না থাকায় নিজেদের মতো করেই ঈদ পালন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ঢাকায়, কেউ দেশের বাইরে, কেউবা আবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করছেন।

ক্রিকেট তারকাদের ঈদ-আনন্দ

সাকিব আল হাসান সৌদি আরবে ওমরাহ পালন করে এখন আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে স্ত্রী-সন্তানদের সঙ্গে ঈদ পালন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দুই কন্যা ও এক পুত্রসহ সুখী পরিবারের ছবি ফেসবুকে আপলোড করেছেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।

ক্রিকেট তারকাদের ঈদ-আনন্দ

জাতীয় দলের তারকা উইকেটরক্ষক ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবার ঈদ করছেন নিজ শহর বগুড়াতে। ঈদের জামাতের ফাঁকে একটি ছবি তুলে নিজের ভেরিফায়েড পেজে আপলোড করেছেন মিস্টার ডিপেন্ডেবল।

ক্রিকেট তারকাদের ঈদ-আনন্দ

স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি নিজ জেলা রাজশাহীতে ঈদ করছেন বলে জানা গেছে।

জাতীয় দলের গতিতারকা তাসকিন আহমেদ ঢাকার ছেলে। তিনি বাবা ও ছেলেসহ তিন প্রজন্মের ঈদ এক ফ্রেমে বন্দি করেছেন। মেহেদী হাসান মিরাজও নিজ বাড়িতে নিজের ছেলে ও বাবার সঙ্গে ছবি আপলোড করেছেন।

ক্রিকেট তারকাদের ঈদ-আনন্দ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট