শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাকিব-মুশফিকরা কে কোথায় ঈদ করছেন

news-image

স্পোর্টস ডেস্ক : আজ  দেশজুড়ে পালিত হবে ঈদুল ফিতর। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দময় উৎসব ঈদ। এবার খেলাধুলার ব্যস্ততা না থাকায় নিজেদের মতো করেই ঈদ পালন করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। কেউ পরিবারের সঙ্গে ঢাকায়, কেউবা আবার গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবেন।

ব্যতিক্রমও আছে অবশ্য। ওমরাহ করতে সৌদি আরব গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ঈদ সেরেছেন পবিত্র মক্কা নগরীতেই।

এ ছাড়া মুশফিকুর রহিম ঈদ করতে পৌঁছে গেছেন নিজ শহর বগুড়াতে। সেখানে পৌঁছে একদিন শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও করেছেন মুশফিক। উল্লেখ্য, চোটের কারণে গত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ছিলেন না। খেলতে পারেননি ডিপিএলেও।

অন্যদিকে, অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বরাবরের মতো এবারও ঈদ করবেন রাজশাহীতে। তরুণ ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু ঈদ করবেন চট্টগ্রামে। সদ্য জাতীয় দলে অভিষেক হওয়া পেসার নাহিদ রানা ছুটেছেন নিজ শহরে। চাপাইনবাবগঞ্জে পরিবারের সাথে ঈদ করবেন গতিময় এই পেসার।

রাজশাহীতেই ঈদ করেন নাজমুল হোসেন শান্ত।

এদিকে পরিবারের সাথে ঢাকায় ঈদ করবেন তাসকিন আহমেদ। এ ছাড়া আইপিএল খেলতে এই মুহূর্তে ভারতে থাকায় সেখানেই ঈদ করবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএলে বল হাতে দারুণ ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন বাংলাদেশি এই পেসার। এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিও তিনি।

অবশ্য খুব বেশি দিন ছুটি মিলছে না নাজমুল শান্তদের। ঈদ ও পয়লা বৈশাখের ছুটির পর আবার মাঠে ফিরবে ঢাকা প্রিমিয়ার লিগ। ১৫ এপ্রিল ঢাকা লিগের দশম রাউন্ডের খেলা। তার আগেই ঢাকায় ফিরতে হবে ক্রিকেটারদের।

 

এ জাতীয় আরও খবর

আসিফসহ ৪২ জনের নামে পুলিশ হত্যা মামলার আবেদন, আমলে নেয়নি আদালত

মার্চের ১১ দিনে রেমিট্যান্স এল ১৯২ কোটি ডলার

শহিদদের রক্তের প্রতিশোধ নেব: মোজতবা খামেনি

৫টি আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

বিসিবি সভাপতি হতে চান তামিম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

নতুন মন্ত্রী হলেন আহমেদ আযম খান

স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো বিরোধ থাকতে পারে না

স্পিকারের কাছে ইনসাফ চাইলেন বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়া, খামেনিসহ ৩১ জনের স্মরণে সংসদে শোক প্রস্তাব

যাদের নিয়ে সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থন