,

কাটার কারিশমায় পার্পল ক্যাপ ফিরে পেলেন ফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভিসার কাজ করতে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যে কারণে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ মিস করেন তিনি। কাজ শেষ করে চেন্নাই ক্যাম্পে যোগ দিয়েই একাদশে জায়গা করে নেন কাটার মাস্টার খ্যাত ফিজ। সোমবার চেন্নাইয়ের ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কাটারের কারিশমাও দেখিয়েছেন তিনি।

নিজের ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। তার দল চেন্নাইয়ের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান তুলেছে কলকাতা নাইট রাইডার্স।

চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন মুস্তাফিজ। ১৮তম ওভারে আক্রমণে এসে দেন ৯ রান। দারুণ সব স্লোয়ার-কাটারে বোকা বানান আন্দ্রে রাসেলকে। এরপর শেষ ওভারে আক্রমণে এসে মাত্র ১ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। শেষ ওভারে তার দেওয়া স্লোয়ার-কাটারের জবাব ছিল না স্টার্কদের কাছে।

চেন্নাইয়ের হয়ে এ ম্যাচে তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট নিয়েছেন। দুই উইকেট নেওয়ায় আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ৯ উইকেট মুস্তাফিজের নামের পাশে। যে কারণে পার্পল ক্যাপ ফিরে পেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট