বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্ধার হল ৪৬ কোটি টাকার গোখরা সাপের বিষ

news-image

গোখরা সাপের প্রায় ১২ পাউন্ড বিষসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব।  জব্দকৃত বিষের আনুমানিক মূল্য ৪৬ কোটি টাকা। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ (স্পেশাল কোম্পানি) এর  এএসপি খায়রুল আলম ও এএসপি পংকজ কুমার দে’র নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দিবাগত রাত ৮টায় সংবাদ সম্মেলনে র‌্যাবের এএসপি খায়রুল আলম ও এএসপি পংকজ কুমার দে জানান, সিলেটের কানাইঘাট উপজেলার রাউৎগ্রামের সিফাতুর রহমানের বাড়ি থেকে কোবরা সাপের উদ্ধার করা হয়।  এসময় ৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১ রিভলবার, ৪ রাউন্ড গুলি এবং একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এএসপি খায়রুল আলম জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে ওই ৭ ব্যক্তিকে অাটক করে।  কীভাবে এখানে সাপের বিষ এলো এ বিষয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আটককৃতরা হলেন কানাইঘাটের রাউৎগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সিফাতুর রহমান (৫৬), বিবাড়িয়া জেলার কসবা থানার শাহাপাড়া গ্রামের মৃত আবদুল মতিনের ছেলে নজরুল আলম নান্নু (৫০), সিলেজের বালাগঞ্জ থানার মোবারকপুর গ্রামের মৃত ওমেশ চন্দ্র আচার্য্যরে ছেলে মতিলাল আচার্র্য্য (৬০), সিলেটের বিমানবন্দর থানার খাসদবিরের বাসিন্দা মৃত আরজুমান আলীর ছেলে আবু হাসান (৬২), একই থানার ফাজিল চিশতের বাসিন্দা মৃত সোলাইমান খানের ছেলে আবদুল মালিক (৬০), মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার রামপাশা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে প্রাইভেটকার চালক শহিদুল ইসলাম অনুজ (৩৪) এবং একই থানার মাদেকপুর গ্রামের মৃত খন্দকার কলিমউল্লাহের ছেলে খন্দকার আবদুল ওয়াহিদ (৬০)।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা