বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে-আইনমন্ত্রী

news-image

বিশেষ প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় এলে জনগণের কল্যাণ হয়, আর বিএনপি জোট ক্ষমতায় এলে জনগণের দূর্ভোগ বেড়ে যায়। তিনি বলেন, বিএনপি জোট আন্দোলনের নামে দেশের নিরাপরাধ মানুষের উপর জ্বালাও পোড়াও ঘটনার সাথে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশ আজ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত থাকলে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াবে। তিনি বিএনপি’র সমালোচনা করে বলেন, তাদের দলকে সরকার ভাঙ্গতে যাবে কেন? তাদের নিজেদের কোন্দলেই দলটি ভেঙ্গে যাবে। তিনি দাবী করেন, বিএনপির প্রতি গণ-মানুষের কোন সমর্থন নেই, তাই তারা জন বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মন্ত্রী শুক্রবার বিকেলে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকারের দক্ষ পরিচালনায় গত রমজান মাসেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পায়নি। তিনি এলাকাবাসীর বিদ্যুৎ সংযোগ, রাস্তা-ঘাট উন্নয়নসহ দাবীগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাসদেন। গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. আব্দুর কাদির ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান শাহিন সুলতানা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিছ বেগম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন প্রমুখ।
উলে¬খ্য আইনমন্ত্রী ঈদের পর উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বে বৃন্দদের নিয়ে প্রায় ৭ কিলোমিটার পায়ে হেটে কায়েমপুর ও কুটি ইউনিয়নের উন্নয়ন কাজ পরিদর্শন করেন এবং এলাকার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা