,

শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে ছিলেন মুস্তাফিজুর রহমান। তার উইকেট সংখ্যা ৭টি। গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে এক উইকেট পাওয়ায় ফিজের সমান ৭ উইকেট হয়েছে মুহিত শর্মার। তবে ইকোনোমিতে মুস্তাফিজের থেকে এগিয়ে থাকায় তাকে সরিয়ে শীর্ষে উঠেছেন মুহিত।

আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন এই বাঁহাতি।

পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। আর তৃতীয় ম্যাচে কিছুটা খরুচে ছিলেন তিনি। ৪৭ রান দিয়ে শিকার করেন এক উইকেট। সবমিলিয়ে আসরে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে এখন আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।

এদিকে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হবে টি-টোয়েন্টির বৈশ্বিক আসর। ওই টুর্নামেন্টে অংশ নিতে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে গত মঙ্গলবার দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এই কাজ শেষ করতে দিন তিনেক সময় লাগবে। তাই নিজেদের আগামী ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের পরের ম্যাচ আজ শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হায়দরাবাদে।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের খেলা তিনটি ম্যাচেই একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট