,

আখাউড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরধার ইউনিয়নের বনগজ গ্রামে জালাল মিয়া (৩৮) নামের এক সৌদি প্রবাসী তার আপন ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জালাল মিয়া বনগজ গ্রামের হাজী মুসলেম উদ্দিনের ছেলে। সে সৌদি আরব ধাম্মান শাখা আওয়ামীলীগের সহ-সভাপতি। গত ৪ মাস আগে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। নিহত জালাল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার স্বামীর সাথে আপন ছোট ভাই রমজান মিয়া (৩০) বিয়ের কাবিননামা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। বিবাদের এক পর্যায়ে রমজান উত্তেজিত হয়ে তার বড় ভাইয়ের বুকে ঘুষি মারে। এসময় তার স্বামী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে আখাউড়া হাসপাতালে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২ টা ৫৯ মিনিটে জালাল মিয়া মারা যায়। শুক্রবার দুপুর আখাউড়া থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আখাউড়া থানা অফিসার ওসি তদন্ত ইসমত আরা জাহান এনি সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার বুকের ডান পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর