,

আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, থাকব : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, থাকব। রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম স্মরণে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে প্রেস ক্লাবে আয়োজিত শোকসভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের এই হামলা এই বর্বরতা, নৃশংসতা মানুষ হত্যার মহোৎসব থামছেই না। মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। যেটি কল্পনার বাইরে। এই হামলায় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব না।

তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের নিষেধাজ্ঞার পরেও ইসরায়েল হামলা করেছে। গতকালের ঘটনার পর পশ্চিমা বিশ্বের বোধোদয় হবে। পশ্চিমা বিশ্ব ইজরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম থাকব।

মন্ত্রী বলেন, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা নিরীহ নারী ও শিশুদের হত্যার জন্য অস্ত্র সরবরাহ করছে। তাই তাদের বোধোদয় হওয়া উচিত।

এ সময় তিনি বলেন, যারা রাজনীতির নামে আগুনসন্ত্রাস করে, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার থাকতে পারে না। তারা রাজনীতিবিদ নয়, তারা দুর্বৃত্ত।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট