,

কম ওজনের নবজাতকের যত্ন

news-image

স্বাস্থ্য ডেস্ক : জন্মের সময় নবজাতকের ওজন যদি আড়াই কেজির কম হয়, তাহলে ধরে নেওয়া হয় শিশুটি এলবিডব্লিউ বা লো বার্থ ওয়েট বেবি। এই ওজন যদি দেড় কেজিরও কম হয়, তাহলে তাকে খুব কম ওজনের শিশু বা ভেরি লো বার্থ ওয়েট বেবি এবং ৭৫০ গ্রামের কম ওজনের হলে চরম ওজনহীন শিশুকে এক্সট্রিম লো বার্থ ওয়েট বলা হয়।

বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, কিশোরী মায়ের সন্তানের ওজন সাধারণত খুব কম হয়। আবার গর্ভের শিশু অপরিণত বয়সে ভূমিষ্ঠ হলেও ওজন খুব কম হয়। এ ছাড়া গর্ভাবস্থায় মায়ের যদি ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগ, পুষ্টিহীনতা, রক্তশূন্যতা, বড় কোনো ইনফেকশন, একলাম্পসিয়া, অতিরিক্ত রক্তস্রাব বা এ ধরনের জটিল কোনো রোগ থাকে, তাহলে নবজাতকের ওজন কম হতে পারে। যমজ শিশু বা জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো শিশুর ওজন কম হতে পারে। ধূমপায়ী, মাদকাসক্ত মায়েদের সন্তানেরও জন্মের সময় ওজন বেশ কম থাকে।

অন্য নবজাতকের তুলনায় কম ওজনের নবজাতক খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যেতে পারে। তাই এসব শিশুর ক্ষেত্রে বিশেষ যত্ন নিতে হয়। সব সময় শিশুকে উষ্ণ রাখতে হবে, তাপমাত্রা কমতে দেওয়া যাবে না, পরিষ্কার হাতে শিশুকে ধরতে হবে এবং শিশুর পরিধানের কাপড়ও খুব পরিষ্কার রাখতে হবে। শ্বাস নিতে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে মুখের ভেতরের লালা এবং নাকের সর্দি পরিষ্কার করে দিতে হবে।

চিকিৎসা
শিশুর ওজন বেশ কম হলে তাকে হাসপাতালে ভর্তি করে শিশু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখতে হবে। সঠিক পুষ্টির জন্য মায়ের দুধের পাশাপাশি নাকে নল দিয়ে খাবার দেওয়া, এমনকি শিরার মাধ্যমেও খাবার দেওয়ার প্রয়োজন হতে পারে। শিশুর তাপমাত্রা কমে গেলে তাকে ইনকিউবেটরে দিতে হবে। ইনফেকশন প্রতিরোধ করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক, সেই সঙ্গে কিছু ভিটামিন এবং ফেনোবারবিটোন জাতীয় ওষুধও দিয়ে থাকেন। নির্দিষ্ট সময়ের আগে ভূমিষ্ঠ হওয়া শিশুর অবস্থা খুব খারাপ হলে তাকে এনআইসিইউতে ভর্তি করে চিকিৎসা দেওয়া লাগতে পারে। এনআইসিইউ ইনকিউবেটরে সঠিক তাপমাত্রা, অক্সিজেন সর্বোপরি সেবা-শুশ্রূষার মধ্য দিয়ে এই কম ওজনের শিশুকে আলোর মুখ দেখানো সম্ভব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট