,

কলকাতায় বাড়ি কিনবেন পরীমণি!

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি দেশের গণ্ডি পেড়িয়ে কলকাতাতেও ব্যস্ত হচ্ছেন। ওপার বাংলার সিনেমায় এখন নিয়মিত দেখা যাবে তাকে। বর্তমানেও ছবির শুটিংয়ের কাজে পশ্চিমবঙ্গেই অবস্থান করছেন এই নায়িকা।

এরই মধ্যে গেল সোমবার আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন পরী। যেখানে তার কাছে প্রশ্ন রাখা হয়, কলকাতায় স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা রয়েছে কি না?

জবাবে পরীমণি বলেন, ‘হ্যাঁ। প্রথম দিন এসেই বলেছিলাম এটা। কলকাতায় যেভাবে চিত্রনাট্য পাচ্ছি, তাতে ইচ্ছে রয়েছে এখানে একটা বাড়ি কেনার। আমার তো ইচ্ছে, ছ’মাস দেশে কাজ করবো, ছ’মাস কলকাতায় থাকবো। প্রথম থেকেই মনে হতো, এখানে থাকতে পারলে কেমন হয়!’

এর আগেও বিভিন্ন সময় কলকাতার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন এই নায়িকা। সেখানের বিভিন্ন স্থান, বিষয়াদি ছুঁয়ে গেছে পরীমণিকে।

গত বছর আনন্দবাজার অনলাইনের পক্ষ থেকে ‘বছরের বেস্ট’ সম্মাননা পেয়েছিলেন পরীমণি। জানালেন, এরপর থেকেই কলকাতায় কাজের প্রস্তাব আসতে শুরু করেছে তার কাছে। এই মুহূর্তেও বেশ কিছু প্রস্তাব রয়েছে।

এরই মধ্যে ‘ফেলু বক্সী’ নামের ছবিটির ঘোষণা দিয়েছেন পরী। যেটা নির্মাণ করছেন দেবরাজ সিনহা। ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না