,

আইপিএলের মাঝপথে হঠাৎই দেশে ফিরলেন মোস্তাফিজ

news-image

স্পোর্টস ডেস্ক : চলছে জমজমাট আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে নিয়মিতই একাদশে থাকছেন বাংলাদেশের এই কাটার মাস্টার। শুধু তাই নয়, এখনও পর্যন্ত পার্পল ক্যাপটা অধিকারে রেখেছেন তিনি।

সেই মোস্তাফিজুর রহমান হঠাৎ করেই দেশে ফিরে এসেছেন। কেন, কী কারণে দেশে ফিরলেন? জানা গেলে, জরুরি একটি কাজেই দেশে ফিরে এসেছেন তিনি। কাজ শেষে তিনি আবার গিয়ে যোগ দেবেন চেন্নাই সুপার কিংসের সাথে।

জরুরি কাজটাও জানা গেছে। মূলতঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে দেশে ফিরে এসেছেন তিনি। আজ মঙ্গলবার সন্ধ্যার ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসেছেন এই পেসার।

শুধু তাই নয়, আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই দলটির সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে এই বাঁহাতি পেসার।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। এ দু‘দেশের ভিসা পেতে আগামী বৃহস্পতিবার বায়োমেট্রিক হবে বাংলাদেশ দলের সম্ভাব্য স্কোয়াডে থাকা ক্রিকেটারদের। যে তালিকায় নিশ্চিতভাবে থাকবেন মুস্তাফিজ।

বিসিবির ক্রিকেট অপরারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস গণমাধ্যমকে বলেছেন, ‘বৃহস্পতিবার স্কোয়াডের (বাংলাদেশ) সম্ভাব্য সব ক্রিকেটারকে থাকতে হবে ভিসা কাজের জন্য।’

আগামী ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই সুপার কিংস নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে। ওই ম্যাচেও মোস্তাফিজকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। যদিও তিনি পারবেন কি না যথেষ্ট সন্দেহ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট