মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কার সঙ্গে প্রেম করছেন শাহরুখপুত্র আরিয়ান?

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড তারকা শাহরুখপুত্র আরিয়ান খানের প্রেমিকা কে? এমন গুঞ্জন চলছে কয়েক বছর ধরে। বিভিন্ন সময়ে বিভিন্নজনের নাম এসেছে। তবে শেষমেশ জানা গেল আরিয়ানের প্রেমিকা বলিউডের কেউ নন। তিনি ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসি।

তাঁর সঙ্গেই শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের রোমান্সের কানাঘুষা সোশ্যাল মিডিয়া জুড়ে। তাঁদের এই প্রেমের বিষয়টি সামনে এনেছে ভক্তরা। এই ভক্তরা অবশ্য সব সময়ই তাদের প্রিয় তারকাদের জীবনের ঝলক পেতে বেশ আগ্রহী হয়ে থাকে, এমনকি তাঁদের প্রেম জীবন নিয়েও চলে জল্পনা-কল্পনার হাওয়া। একজন রেডডিট ব্যবহারকারী সম্প্রতি আরিয়ান খান ও লারিসা বনেসির মধ্যে একটি সম্ভাব্য নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট শেয়ার করেছেন।

ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আরিয়ান খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চালানো হয়েছে গোয়েন্দাগিরি। এক ব্যক্তি লক্ষ করেছেন, শাহরুখের ছেলে শুধু লারিসা নন, লারিসার পুরো পরিবারকে ফলো করেন এবং এই ব্রাজিলিয়ান সুন্দরীও ফলো করেন গোটা খান পরিবারকে। উপরন্তু আরিয়ান লারিসার মাকে তাঁর জন্মদিনে একটি উপহার পাঠিয়েছেন বলে জানা গেছে, যেমনটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে।

লারিসা পেশায় একজন অভিনেত্রী।

তাঁকে গুরু রন্ধাওয়ার ‘সুরমা সুরমা’ মিউজিক ভিডিও, স্টেবিন বেনের মিউজিক ভিডিও এবং এমনকি বিশাল মিশ্রের সঙ্গে একটি অ্যালবামেও দেখা গেছে। অক্ষয় কুমার ও জন আব্রাহামের সঙ্গে ব্লকবাস্টার গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সইফ আলী খানের ‘গো গোয়া গন’-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি সিনেমায় লারিসার অভিষেক হয়।

এদিকে শাহরুখপুত্র আরিয়ান বর্তমানে তাঁর পরিচালনায় ডেবিউ ওয়েব সিরিজ, ‘স্টারডম’-এর প্রস্তুতিতে ব্যস্ত।

আরিয়ানের এই কাজ ঘিরে লোকের উত্তেজনা বাড়ছে। শোনা যায়, ছেলের প্রথম সিরিজে অভিনয় করার ইচ্ছে ছিল শাহরুখ খানের। তবে আরিয়ানই চাননি বাবার সাহায্য নিতে। এ ছাড়াও পোশাকের নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তাঁর। সঙ্গে ব্যবসা করেন প্রিমিয়াম অ্যালকোহলের।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা