,

ঈদ যাত্রায় বড় যানবাহনে যাতায়াত অধিক নিরাপদ : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটিতে বাড়ি কিংবা দূরপাল্লায় যেতে ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াত করা অধিক নিরাপদ বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শপিং মল ও বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, গত এক বছরে যত দুর্ঘটনা হয়েছে তার অর্ধেকের বেশিই মোটরবাইকের। সেই পরিসংখ্যানই বলে দেয়, আমাদের কী করতে হবে।

আমাদের পুলিশ সদস্যরা যারা ছুটিতে দূর-দূরান্তে যাবেন, তাদের আমরা নিরুৎসাহ করিনি। বরং নিষেধ করেছি, তারা কোনো অবস্থাতেই মোটরসাইকেল নিয়ে নিজ এলাকায় যেতে পারবেন না। দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য মহাসড়কে মোটরসাইকেল নিয়ে পুলিশ সদস্যদের যেতে নিষেধ করেছি।
ডিএমপি কমিশনার আরো বলেন, অনেকের নিজস্ব মতামত থাকতে পারে যে ঈদের সময় অনেক গাড়ির চাপ থাকে।

কিছুটা দুর্ঘটনারও ঝুঁকি থাকে। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে তারা কী করবেন, তাদের ভাবা উচিত। তবে ছোট যানবাহন এড়িয়ে বড় যানবাহনে যাতায়াত করা অধিক নিরাপদ।

আরেক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাস মালিক নেতাদের সঙ্গে একটি সভা হয়েছে।

ঈদের সময় কোনো অবস্থাতেই যেন ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় না নামে সে বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে। এ বিষয়ে পুলিশও রাস্তায় সতর্ক অবস্থানে থাকবে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না