,

জানা গেল পাকিস্তানে ঈদের সম্ভাব্য তারিখ

news-image

নিউজ ডেস্ক : ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি)। তারা চাঁদের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করে বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে দাবি করছে।

জিও টিভির সোমবারের (১ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়, ৯ এপ্রিল পাকিস্তানের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। সে হিসেবে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করা হবে।

আবহাওয়া অফিসের বরাতে আরও জানানো হয়, ৮ এপ্রিল রাত ১১টা ২১ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। পরের দিন সন্ধ্যায় চাঁদের বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা।

পূর্বাভাস অনুযায়ী ৯ এপ্রিল পাকিস্তানের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে। তাই সূর্যাস্তের পর ৫০ মিনিটেরও বেশি সময় ধরে চাঁদ দেখা যাবে। তবে দেশটির উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে।

পাকিস্তানে ১১ মার্চ রমজান মাসের চাঁদ দেখা যায়। এর পরের দিন থেকে দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা রোজা পালন শুরু করেছেন। যদি পূর্বাভাস সত্য হয়- তবে দেশটিতে ২৯ দিনে রমজান মাস শেষ হতে যাচ্ছে।

আরবি মাস ২৯ বা ৩০ দিনে পূর্ণ হয়। তা কখনই ৩১ দিনে হয় না। প্রত্যেক মাসের শুরু ও শেষ নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে।

পাকিস্তানে ১০ এপ্রিল ঈদ হলে বাংলাদেশেও একই দিন ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, সাধারণত এশিয়ার দেশগুলোতে একই দিনে চাঁদ দৃষ্টিগোচর হয়। তাই ঈদ উদযাপনও এক সঙ্গে করা হয়।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ জন্য ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে সরকারি ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) আছে আগামী ১০ থেকে ১২ এপ্রিল। সেখানে এই ছুটি আরও এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে তা নাকচ করে দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট