,

ঈদে সংবাদপত্রে ৬ দিনের ছুটি মিলতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : ১৩ এপ্রিল বিশেষ ছুটি মিললে ঈদুল ফিতরে ৬ দিনের ছুটি পেতে পারেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। এ নিয়ে সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবে আলোচনা চলছে। শিগগিরই এ ছুটির বিষয়ে সিদ্ধান্ত আসবে।

জানতে চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, এবার ঈদের ছুটির মাঝে একদিনের ব্যবধানে যেহেতু পহেলা বৈশাখ পড়েছে তাই মাঝের একদিন বিশেষ ছুটি দেওয়া যায় কি না তা নিয়ে নোয়াবে আলোচনা হচ্ছে। আজ-কালকের মধ্যে এ সিদ্ধান্ত জানতে পারবেন।

এবার ঈদে সরকারি ছুটি ১০-১২ এপ্রিল ৩দিন। সাধারণত সংবাদপত্র কর্মচারীরা সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ছুটি ভোগ করেন। তবে এবার সরকারি ছুটি আরও বাড়তে পারে। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ সরকারি ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেটি হলে ৯ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হবে, শেষ হবে ১২ এপ্রিল (৪ দিন)। এরপর ১৩ এপ্রিল অফিস খোলা, পরদিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। এখন নোয়াব যদি ১৩ এপ্রিল ছুটি ঘোষণা করে তাহলে ৯-১৪ এপ্রিল পর্যন্ত টানা ৬ দিন ছুটি পাবেন সংবাদকর্মীরা।

এর আগে রোববার (৩১ মার্চ) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৯ এপ্রিল সরকারি ছুটির বিষয়ে সুপারিশ করা হয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট