,

বাংলাদেশকে ১০ উইকেটে হারাল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান করেও জয় পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরের উইকেটে বোলাররা ছিলেন একেবারে সাদা-মাটা। বিন্দুমাত্র প্রতিরোধও গড়তে পারেননি তারা।

রবিবার (৩১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ বলে অপরাজিত ৬২ রান করেছেন জ্যোতি।

জবাবে খেলতে নেমে ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৫ রান করেছেন অ্যালিসা হিলি।

১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় বইয়ে দেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। ৩৪ বলে ফিফটি করেন হিলি। আরেক ওপেনার মুনি ব্যক্তিগত ফিফটি করতে খেলেছেন ৩৫ বল। দুই ওপেনারের জোড়া ফিফটিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছিল বাজেভাবে। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন দিলারা আক্তার। তিনে নেমে ডাক খেয়েছেন সুবহানা মোস্তারিও। এই তপ অর্ডার ব্যাটার ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

২ রানে ২ উইকেট হারানোর পর দলকে তৃতীয় উইকেট জুটিতে মুর্শিদা খাতুন দলকে টেনে তোলেন জ্যোতি। চারে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন অধিনায়ক। ৫৭ বলে পেয়েছেন ব্যক্তিগত ফিফটির দেখা। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৪ বলে ৬২ রান করে।

তাছাড়া ২৭ বলে ২০ রান করেছেন মুর্শিদা। আর শেষের দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১ বলে ২৭ রান করেছেন ফাহিমা খাতুন। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত