,

ফসলি জমির ইজারার টাকা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে কৃষক নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফসলি জমির ইজারা(পত্তন) টাকা নিয়ে দ্বন্দ্বে মুসা মিয়া (৩৪) নামে এক কৃষক ছুরিকাঘাতে নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসা মিয়া দক্ষিণখার গ্রামের মৃত জজু মিয়ার ছেলে। সে পেশায় একজন কৃষক ছিল।
পুলিশ ও স্হানীয়রা জানায়,সকালে জমিতেই কাজ করছিল মুসা মিয়া। ইজারার টাকা জন্য  ফসলি জমিতে যায় পাওনাদার রুহুল আমিন।এসময় তাদের মর্ধ্য  টাকার বিষয় নিয়ে বাকবিতণ্ডা এক পর্যায়ে  ক্ষিপ্ত হয়ে পাওনাদার রুহুল আমিন ছুরি দিয়ে কৃষক মুসা মিয়াক ছুরিকাঘাত করে। এ সময় আহত মুসা মিয়াকে স্থানীয়রা ও তার  বাড়ির লোকজন উদ্ধার করে হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। হত্যায় অভিযুক্ত নাম রুহুল আমিন একই গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, জমির পওনের টাকা নিয়ে তাদের মর্ধ্যে দ্বন্দ্ব ছিল। নিহত মুসা মিয়ার পেটের পিছনে ছুরিকাঘাতের দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্ত সম্পূর্ণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রুহুল আমিনকে ধরতে আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা