,

শান্তর অদ্ভুত রিভিউতে সামাজিক মাধ্যমে হাস্যরস

news-image

স্পোর্টস ডেস্ক : তখন উইকেটে ছিলেন দিমুখ করুনারত্নে ও কুশল মেন্ডিস। কোনোমতেই তাদের জুটি ভাঙতেই পারছিলেন না বাংলাদেশের বোলাররা। এমন অবস্থায় অদ্ভুত এক রিভিউ নেয় নাজমুল হোসেন শান্ত। তাইজুল ইসলামের বলে কুশল মেন্ডিসকে ফেরাতে এমন রিভিউ নেন শান্ত।

৪৪তম ওভারের পঞ্চম বল। তাইজুলের ডেলিভারিটি কিছুটা এগিয়ে খেলতে যান মেন্ডিস। বল পায়ে লেগেছে ভেবে তখন স্লিপে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাত তুলে আবেদন করেন। বোলার তাইজুলকে জিজ্ঞেস করেন পায়ে লেগেছে?

দ্বিধাগ্রস্ত তাইজুল স্পষ্ট কিছু বলতে পারছিলেন না। কিপার লিটন দাসের কাছ থেকেও সাড়া পাওয়া যায়নি। শান্তকে স্টাম্প মাইকে বলতে শোনা যায়, ‘পায়ে লাগছে আগে, নিব।’ তারপর রিভিউ নেন তিনি।

রিপ্লেতে দেখা যায় তাইজুলের বল পরিষ্কারভাবে লাগছে মেন্ডিসের মাঝ ব্যাটে। তার সামনের পা তখন বল থেকে অনেকখানি দূরে। এই রিভিউতে আল্ট্রা এজও দেখতে হয়নি টিভি আম্পায়ার গ্রিস গ্র্যাফানিকে। স্বাভাবিকভাবেই রিভিউ হারায় বাংলাদেশ।

শান্তর এমন অদ্ভুত রিভিউতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। একজন অধিনায়কের এমন ভুল মানতে পারছেন না অনেকেই। রিভিউ হারানোর চেয়েও যেভাবে একটি রিভিউ নষ্ট হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছে সমর্থকেরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট