,

ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাস শেষের দিকে। ঈদুল ফিতর সামনে রেখে রাজধানীর ছোট-বড় মার্কেটগুলোতে শুরু হয়েছে ঈদের কেনাকাটা। সাপ্তাহিক ছুটির দিনে কেনাকাটা বেড়েছে আরও কয়েকগুণ।

শুক্রবার (২৯ মার্চ) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে অন্যদিনের তুলনায় ক্রেতাদের ভিড় দেখা গেছে। নিজের পছন্দের পোশাক কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটে যাচ্ছেন ক্রেতারা।

এদিকে ক্রেতাদের সন্তুষ্ট করতে চেষ্টার কোনো কমতি রাখছেন না বিক্রেতারা।

রাজধানীর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালী মার্কেট ও শাহজাদপুর কনফিডেন্স শপিংমল ঘুরে দেখা যায়, মার্কেটের বিভিন্ন ফ্লোর ঘুরে নিজের ও পরিবারের জন্য ঈদের পোশাক কিনছেন অনেকে। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পছন্দের পোশাক কিনছেন তারা। এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ মূল্যছাড় দিচ্ছে অনেক প্রতিষ্ঠান।

অপরদিকে অনেক ক্রেতাকে ঘণ্টাব্যাপী মার্কেট ঘুরে ক্লান্ত হতে দেখা গেছে। মার্কেটে থাকা বিভিন্ন বসার জায়গায় কিছু সময় বিশ্রাম নিয়ে আবারও পছন্দের পোশাক কিনতে ঘুরছেন মার্কেটের এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে।

বাড্ডার সুবাস্তু নজর ভ্যালী মার্কেট পছন্দের পোশাক খুঁজতে খুঁজতে কিছুটা হাপিয়ে উঠেছেন শারমিন আক্তার। পরে মার্কেটের নিচ তলায় বসার জায়গায় কিছুটা বিশ্রাম নেন। তিনি বলেন, বাসার সবার জন্য কাপড় কিনতে আজ বের হয়েছি। ছুটির দিন বলে আজ এসেছি। স্বামী ও শশুর, শাশুড়ির জন্য কাপড় কেনা হয়ে গেছে। এখন পর্যন্ত নিজের ও বাচ্চাদের জন্য কাপড় কেনা হয়নি। তিন ঘণ্টা ধরে আছি মার্কেটে, পা-গুলো ব্যথা করছে তাই একটু বিশ্রাম নিচ্ছি।

একই মার্কেটে ঈদের পোশাক কিনতে আসা ক্রেতা মো. সাজ্জাদ বলেন, অফিস থাকায় সপ্তাহের অন্যান্য দিনে মার্কেটে আসতে পারি না। আজ ছুটির দিন বলে আসতে পেরেছি। সবার জন্য কেনাকাটা করেছি। তবে আজ মার্কেটে মানুষের অনেক ভিড়, তাই মার্কেটে ঘুরতে একটু কষ্ট হয়েছে।

সুবাস্তু নজর ভ্যালী মার্কেটের সুমাইয়া ফ্যাশন নামে এক দোকানের ম্যানেজার মো. মঞ্জু বলেন, গত কয়েক দিন বেচাকেনা তেমন ভালো যাচ্ছিলো না। তবে আজ ছুটির দিন হওয়ায় বিক্রি ভালোই হচ্ছে।

শাহজাদপুর কনফিডেন্স শপিং সেন্টারে রিয়া ফ্যাশন নামে এক দোকানের ম্যানেজার ইমরান হোসেন বলেন, আজ ছুটির দিন তাই ক্রেতা বেশি। ক্রেতারা মার্কেটে আসছেন, ঘুরছেন, পছন্দমতো কাপড় কিনছেন। ঈদ উপলক্ষ্যে ক্রেতাদের যেন পছন্দ হয় এমন সব কাপড় দোকানে তুলেছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট