,

ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন : আইনজীবী

news-image

নিজস্ব প্রতিবেদক : ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেননি বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, ড. ইউনূস তো নিজেই সমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন। তাকে সম্মাননা দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা, ব্যক্তি উদগ্রীব থাকে। তাকে যে ভাষায় শিক্ষামন্ত্রী অপমান করেছেন তার নিন্দা করার ভাষা নেই।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে। ইউনূস সেন্টারের কর্মচারী ভুল করে থাকতে পারেন। ড. ইউনূস দেশে ফিরলে আসল কাহিনি জানা যাবে।

এর আগে বুধবার ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেননি বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, ‘ইসরাইলি ভাস্করের দেওয়া পুরস্কার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক শীর্ষ সংস্থা ইউনেসকোর নামে প্রচার করে ড. মুহাম্মদ ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করছেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট