রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এ মাসে থাকবে ঝড়-বৃষ্টি, এপ্রিলে তাপপ্রবাহ

news-image

নিজস্ব প্রতিবেদক : এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে দমকা বাতাস। হয়েছে শিলাবৃষ্টিও। এতে আবহাওয়া কিছুটা শীতল। এখন বোরো ফসল মাঠে। আমগাছে মুকুল থেকে গুঁটি হওয়া শুরু হয়েছে। এসবের জন্য এই বৃষ্টি ইতিবাচক বলে মনে করছেন কৃষিবিদরা।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে ঝড় হওয়া স্বাভাবিক। মাসজুড়ে মাঝে মাঝে ঝড়-বৃষ্টি হবে। এতে তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, এ সময়ে বৃষ্টি হয় পশ্চিমা লঘুচাপের কারণে। পশ্চিমা বাতাসের সঙ্গে থাকে শুকনো এবং ঠান্ডা হাওয়া। এর সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া দক্ষিণের গরম হাওয়া মিলে মেঘের সৃষ্টি হয়। এতেই বৃষ্টি হয়।

চলতি মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও এপ্রিলে তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন বজলুর রশীদ। তিনি বলেন, আগামী মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।

সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের