,

গুগল মেটা ও অ্যাপলের বিরুদ্ধে তদন্তে ইইউ

news-image

প্রযুক্তি ডেস্ক : গুগল, মেটা ও অ্যাপলের বিরুদ্ধে তদন্তে নামছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অপ্রতিযোগিতামূলক আচরণের জন্য এ তদন্তের কথা জানিয়েছে সংস্থাটি। সোমবার (২৫ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেটা, অ্যাপল, এবং গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেটের বিরুদ্ধে ডিজিটাল মার্কেট অ্যাক্টের (ডিএমএ) সম্ভাব্য লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। ২০২২ সালে এ আইনটি প্রবর্তন করা হয়েছিল। কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাদের বিপুল অঙ্কের জরিমানা গুনতে হবে পারে।

ইইউর দুর্নীতিবিরোধী ট্রাস্টের প্রধান মার্গারেট ভেস্তাগের এবং ইন্ডাস্ট্রির প্রধান থিয়েরি ব্রেটন সোমবার এ তদন্তের ঘোষণা দেন। ফলে কোম্পানিগুলোর বিরুদ্ধে আইন ভঙ্গের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে বার্ষিক আয়ের ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

বর্তমানে বিশ্বের ৬টি কোম্পাটি ডিএমএ আইন মেনে চলছে। যদিও এর বাইরে আরও অনেক বড় বড় কোম্পানি রয়েছে। আইনে মেনে চলা কোম্পানিগুলো হলো অ্যালফাবেট, অ্যাপলম মেটা, অ্যামাজন, মাইক্রোসফট এবং বাইটড্যান্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এসবের কোনো কোম্পানি ইউরোপভিত্তিক নয়। এরমধ্যে ৫টি কোম্পানি যুক্তরাষ্ট্রভিত্তিক। এ ছাড়া বাইটড্যান্স হলো বেইজিংভিত্তিক কোম্পানি।

বর্তমানে তদন্তের মুখে পড়া এসব কোম্পানির বিরুদ্ধে দুই সপ্তাহ আগে অভিযোগ করা হয়েছিল। অ্যাপলের এক মুখপাত্র জানান, তারা তদন্তে অংশ নেবেন। প্রতিষ্ঠানটি আইন মেনে পরিচালিত হয় বলেও নিজেদের আত্মবিশ্বাসের কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট