,

বড় ব্যবধানেই শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ

news-image

বড় ব্যবধানে হারটা অনুমিতই ছিল। দ্বিতীয় ইনিংসে যখন জয়ের জন্য ৫১১ রানের লক্ষ্য পেলো এবং হাতে যখন ২ দিনেরও বেশি সময় বাকি, তখন বাংলাদেশ দলের পরাজয় ছিল অবশ্যম্ভাবী। তবে, হার যখন নিশ্চিত, তখন নিজেদের ঝালিয়ে নেয়ারও দারুণ একটা সুযোগ ছিল বাংলাদেশের ব্যাটারদের সামনে।

কিন্তু সেটাও হলো না। বাংলাদেশের ব্যাটাররা একে একে আত্মাহুতি দিয়ে আসলেন। হাস্যকর সব আউটের পসরা সাজিয়েছেন। লিটন দাস যেভাবে আউট হলেন, তা দেখে রীতিমত অবাক সবাই। সবারই বক্তব্য, এ কোন ব্যাটার- টেস্ট খেলতে নেমেছে?

একা যা একটু লড়াই করলেন মুমিনুল হক। তার ব্যাটে পরাজয়ের ব্যবধান খানিকটা কমেছে। তবুও শেষ পর্যন্ত সিলেট টেস্টে শ্রীলঙ্কার কাছে ৩২৮ রানের বিশাল ব্যবধানে পরাজয় স্বীকার করতে বাধ্য হলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দেড়দিন বাকি থাকতেই টেস্ট হারলো টাইগাররা। ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না