,

পর্দায় শাকিব খানের মা হচ্ছেন মাহিয়া মাহি?

news-image

বিনোদন ডেস্ক : আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘রাজকুমার’। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে সিনেমার প্রথম পোস্টার। শাকিব খানের জন্মদিনে বুর্জ খলিফায় দেখানো হবে ছবিটির ট্রেলার।

দেশের বিভিন্ন অংশে ধারণ করা এই ছবির শুটিংয়েও ছিল বেশ নীরবতা। শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি বাদে কে কে থাকছেন সিনেমায়, সেটাও শুরু থেকেই গোপন রেখেছেন নির্মাতারা।

তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বিষয় প্রকাশ্যে আসতে শুরু করেছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের মায়ের চরিত্রে দেখা যেতে পারে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। বাবা হয়ে পর্দায় আসবেন তারিক আনাম খান।

মাহির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, ‘রাজকুমার সিনেমায় মাহি থাকছেন এটা নিশ্চিত। এমন রূপে মাহিকে আগে কেউ দেখেননি, চরিত্রেও নয়। তাকে চেনাটাই দর্শকের জন্য কঠিন হবে।’

পরিচালক হিমেল আশরাফ শুরু থেকেই রাজকুমার সিনেমা নিয়ে বেশ কিছু চমকের অপেক্ষা করতে বলেছেন। মাহিও সেই চমকেরই একটি অংশ হবেন বলে ধারণা করা হচ্ছে।

যদিও এ বিষয়ে মাহির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য মেলেনি। তবে যেহেতু এই সিনেমার বাকি চরিত্রগুলোকে আড়ালেই রাখা হয়েছে, তাই ধারণা করা হচ্ছে মাহি থাকছেন শাকিবের সঙ্গে ‘রাজকুমার’-এ।

গেল বছরের শেষে ঢাকায় শুরু হয় বিগ বাজেটের এই সিনোমর শুটিং। এরপর পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সাজেক ও আমেরিকার নিউইয়র্কে হয়েছে সিনেমাটির বিভিন্ন অংশের দৃশ্যধারণ।

জানা গেছে, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র, লন্ডন, মধ্যপ্রাচ্য, কানাডা, ইন্ডিয়াসহ বিভিন্ন দেশে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট