,

একদিনে তিন আগুনের ঘটনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানী ঢাকা ও বাইরে তিনটি আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকায় একটি, নারায়ণগঞ্জে একটি ও মুন্সিগঞ্জে একটি অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারে আগুন লাগে রোববার (২৪ মার্চ) ভোরে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া কাঁচাবাজারের আগুনে পুড়ে গেছে দুই শতাধিক দোকান।

এদিকে মুন্সীগঞ্জের গজারিয়ার একটি সুপারবোর্ড কারখানায় আগুন লেগেছে। রোববার দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়। ওই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

অন্যদিকে বিকেলে ৪টা ৫ মিনিটে রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে আগুন লাগে। সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট